ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২২,  9:53 PM

news image

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ১২টি পদে মোট ২৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

হিসাবরক্ষণ সহকারী, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, উচ্চমান সহকারী, কনজারভেটর, ডিসপ্লে অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, কার্পেন্টার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক, প্রহরী, মালী ও প্রদর্শনী প্রহরী।

পদসংখ্যা

মোট ২৮ জন।

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন ভাতা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে (http://bsa.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৭ এপ্রিল, ২০২২।

সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম