ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

জনগণ নয়, আওয়ামী লীগ সরকারের অস্তিত্ব টিকে আছে বিদেশি শক্তির সহায়তায়: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৪,  7:55 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ নয়, আওয়ামী লীগ সরকারের অস্তিত্ব টিকে আছে বিদেশি শক্তির সহায়তায়। তারা পশ্চিমা প্রভুদের সহায়তায় ক্ষমতায় এসেছে।বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ নিরাপদ নয় উল্লেখ করে রিজভী বলেন, দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ, এই সরকার দুর্বল-জনসমর্থনহীন সরকার। তিনি আরও বলেন, ২৮ অক্টোবর থেকে বিএনপির বিপুল নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এখনও তাদের মুক্তি মেলেনি। নানা ধরনের সরকারি চক্রান্তে তাদের আটকে রাখা হয়েছে। আজও মুক্তি মেলেনি খালেদা জিয়ার।  রিজভী বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার উন্নত চিকিৎসার সুযোগ মিলছে না। বিরোধীদলকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ের অংশ হিসেবে তার চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। অসুস্থ তীব্র হলে হাসপাতালে নিতে হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম