ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

জঙ্গি সম্পৃক্ততায় চাকরি থেকে বরখাস্ত হলেন চিকিৎসক মির্জা কাউসার

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২২,  4:37 PM

news image

কিশোরগঞ্জে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আটক ডা. মির্জা কাউসারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আ ন ম নওশাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ পৌর শহরের খরমপট্টি এলাকায় মেডিক্স কোচিং সেন্টার থেকে তাকে আটক করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। আটককৃত ব্যক্তি হলেন, জেলার বাজিতপুর উপজেলার উজানচর গ্রামের মির্জা আবদুল হাকিমের ছেলে ডা. মির্জা কাউসার (২৮)।

তিনি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক। একই সঙ্গে পৌর শহরের খরমপট্টি এলাকায় মেডিক্স নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন। তিনি থাকতেন খড়মপট্টি বায়তুল আমান মসজিদের পেছনে একটি ভাড়া বাসায়। প্রফেসর ডা. আ ন ম নওশাদ খান বলেন, আটককৃত ডা. কাওসার আমাদের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। পরে তিনি ইএনটির ডাক্তার হিসেবে কাজ করেন। কয়েক মাস আগে ফার্মাকোলজি বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। তার স্ত্রীও একই হাসপাতালের ডাক্তার। তিনি আরও বলেন, ডা. কাওসারকে একজন তাবলীগ করা ধর্মপ্রাণ মানুষ হিসেবে চিনি। তিনি গোপনে এমন কাজে লিপ্ত এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যেহেতু তার বিরুদ্ধে জঙ্গিবাদে জড়িত থাকার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এ কারণে তাকে প্রভাষকের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম