ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায় বিএনপি : কামরুল ইসলাম

#

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২৩,  8:04 PM

news image

বিএনপি আগুন সন্ত্রাস করে; তারা জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার (২৬ আগস্ট) কেরাণীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে। কিন্তু বিএনপি আগুন সন্ত্রাস করে। তারা নির্বাচন চায় না, জঙ্গিদের উত্থান ঘটাতে চায়। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা ইতিহাস বিকৃত করতে চেয়েছিল; দেশের অগ্রগতি রুখতে চেয়েছিল। এখন মুক্তিযুদ্ধের বিরোধী আন্তর্জাতিক শক্তি আমেরিকা আর দেশে বিএনপি- জামায়াত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম