ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

জগন্নাথপুরে ধর্ষন মামলার অভিযুক্ত জয়নুলকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

#

১১ সেপ্টেম্বর, ২০২৩,  3:24 AM

news image

সুনামগঞ্জ প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার নবীনগর শ্রীরামসি গ্রামের ১০ বছরের মাদ্রাসা  শিক্ষার্থীকে ধর্ষন মামলার অভিযুক্ত জয়নুল ইসলাম কে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ১০ সেপ্টেম্বর (রবিবার) জগন্নাথপুর এলাকা বাসীর উদ্যেগে পৌর চত্তরের সামনে মানববন্ধনে মদীনাতুল উলুম শ্রীরামসি মাদ্রাসার শিক্ষক মাওলানা ফুজায়েল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা যুব মহিলালীগ সভাপতি নারী নেত্রী সানজিদা নাসরিন দিনা ডায়না,মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা ওলীউর রহমান,মাওলানা ছিদ্দিকুর রহমান, জগন্নাথপুর পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি সালিক আহমেদ, নারীপক্ষ,দূর্বার নেটওয়ার্কের সভাপতি জাকিয়া সুলতানা, মানবাধিকার কর্মী সানি বখত্,অনিক আহমেদ,ফয়সাল আহমেদ,ধর্ষন মামলার বাদী রিনা বেগমসহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ। মানববন্ধনে বক্তারা ধর্ষণ মামলার অভিযুক্ত জয়নুলকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানান। জগন্নাথপুর সহকারী পুলিশ সুপার ( সার্কেল) সুভাশীষ ধর এর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, ধর্ষণ মামলার অভিযুক্ত জয়নুলকে  গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তকারী কর্মকর্তা অভিযান অব্যাহত রেখেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম