ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ছেলের হাতে বাবা নির্যাতিত

#

১২ আগস্ট, ২০২৩,  8:01 PM

news image

নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজ বাড়িতে সন্তানের হাতে ৮০ বছরের বৃদ্ধ বাবা নির্যাতিত হয়ে আইনের সাহায্য নিতে থানায় হাজির। অভিযোগ সুত্রে জানাগেছে, গত ১০ আগস্ট বেরুবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃদ্ধ রজব আলী নাগেশ্বরী থানায় ১২ আগস্ট শনিবার একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি বলেন, তার ছেলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম বৃদ্ধ বাবার নিকট থেকে জমি লিখে চায়। রজব আলী এতে রাজি না হলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম মিলে তাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। উপায় অন্তর না পেয়ে ন্যায় বিচারের আসায় নাগেশ্বরী থানায় একটি অভিযোগ করেছেন।  ঘটনার বিষয়ে বেকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মানের  সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আমাকে জানানো হয় নি, তবে নিঃসন্দেহে এটি একটি খারাপ কাজ করেছে, এর সঠিক বিচার হওয়া উচিত।এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনানুগ ভাবে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম