ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ছেলের হাতুড়ির আঘাতে মায়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০২৫,  4:46 PM

news image

ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে ছেলের হাতুড়ি পেটায় বিলকিস বেগম (৩৮) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে। নিহত বিলকিস ওই গ্রামের রাজমিন্ত্রী রেজাউল ইসলাম রেজার স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলে সাকিব হোসেন ওরফে লাদেনকে (১৯) পুলিশ গ্রেফতার করেছে।  প্রতিবেশী জুলফিক্কার আলী ভুট্টো জানান, গত ১০ নভেম্বর সোমবার ছেলে লাদেন তার মা বিলকিস বেগমের কাছে ১০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে মাকে হাতুড়ি দিয়ে মাথায় ৮/১০টি আঘাত করে এবং ওড়না দিয়ে মায়ের গলা পেঁচিয়ে বাথরুমে আটকিয়ে রাখে। এরপর বাড়ি ভাঙচুর করা শুরু করে। টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে তার মাকে উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার সন্ধ্যায় মারা যান। এ তথ্য নিশ্চিত করেন ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম