ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২৩,  8:50 PM

news image

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে ছেলের এলোপাতাড়ি দায়ের কোপে ৭২ বছর বয়সী বাবার মৃত্যু হয়েছে।রোববার সন্ধ্যায় মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের ভরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাল মিয়া ঐ গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে। বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, লাল মিয়ার ছেলে তৌহিদ মোড়ল ১৫ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। গত রোববার তৌহিদ তার বাবাকে দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকলে বাবা লাল মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরে প্রতিবেশীরা লাল মিয়াকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে এলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মনোহরদী থানার ওসি মো. আবুল কাশেম বলে ছেলে দায়ের কোপে ঘটনাস্থলে বাবার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে।ছেলেকে ধরতে পুলিশের অভিযান অব্যহত আছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে  প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম