ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২৩,  4:39 PM

news image

ঈদের টানা ৫ দিনের ছুটি শেষ। কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ভোরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখো যাত্রীর চাপ ছিল বেশ। রোববার (২ জুলাই) সপ্তাহের প্রথম দিনের সকালে তেমন কোনো ভোগান্তি ছাড়াই লঞ্চে করে দক্ষিণাঞ্চলের মানুষদের ফিরতে দেখা গেছে। ভোরের আলো ফুটতে ফুটতেই একে একে ঘাটে ভিড়ে লঞ্চগুলো। সুশৃঙ্খলভাবেই ঘাটে নামেন যাত্রীরা। রাজধানী ফেরা মানুষজন বলছেন, ঈদের ছুটি শেষে আবারও জীবীকার তাগিদে ফিরতে হয়েছে তাদের। পরিজনদের সাথে ঈদ শেষে ঢাকায় ফিরতে নদী পথে কোনো ঝক্কি ঝামেলা ছিল না বলে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। অনেকেই ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে বাড়তি ছুটি নেন। ফলে রাজধানীর পুরো কর্মচাঞ্চল্য ফিরে পেতে কিছুটা সময় লাগবে। এদিকে রেল ও সড়কপথেও ঢাকায় ফিরছেন অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম