ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল, ২০২৫,  4:50 PM

news image

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরমান হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তেজগাঁও বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি (বুটেক্স) প্রধান ফটকের পাশে তিনজন দুর্বৃত্ত আরমানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত সাড়ে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গাজী শামীমুর রহমান বলেন, প্রাথমিক তদন্ত জানা যায়, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় তিনজন দুর্বৃত্ত আরমানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেফতারে চেষ্টা চলছে। নিহত আরমান মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার আন্দার মানিক গ্রামের দিন মজুর একরাম হোসেনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। বর্তমানে মধ্য বেগুনবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। আরমান তেজগাঁওয়ের দারাজ কোম্পানির গোডাউনে দিনমজুর হিসাবে কাজ করতেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম