ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফতুল্লায় শ্রমিক খুন

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২২,  7:00 PM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মুন্না (২০) নামে এক শ্রমিককে খুন করা হয়েছে। বুধবার ভোর সোয়া ৬টার দিকে ফতুল্লা ইউনিয়ন পরিষদের কাছে পোস্ট অফিস সড়কে এ ঘটনা ঘটে। নিহত মুন্না ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার পলাশপুরের জাহিদুলের ছেলে। ফতুল্লার দাপা এলাকায় একটি বাসায় ভাড়া থেকে স্থানীয় শাহজালাল স্পিনিং মিলে কাজ করতেন মুন্না। প্রত্যক্ষদর্শী মুন্নার সহকর্মী তারেক জানান, মিলে যাওয়ার পথে মুন্না তার পেছনে হাঁট ছিল। এ সময় মাস্ক পরা তিন যুবক এসে প্রথমে তাকে পথরোধ করে মানিব্যাগ ছিনিয়ে নেয়।

পরে মুন্নাকে আটকায় তিন যুবক। তখন মুন্না টাকাপয়সা দিতে অস্বীকৃতি জানালে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। এর পর মুন্নাকে দ্রুত শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন বলেন, মুন্নাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে গেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। আশা করি দ্রুত সময়ে তাদের গ্রেফতার করে হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম