ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ছিটকিনি লাগানো ছিল ঘরে, আগুনে পুড়ল ২ শিশু

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ডিসেম্বর, ২০২২,  8:21 PM

news image

মাদারীপুর সদর উপজেলায় দরজার ছিটকিনি অবস্থায় ঘরের ভেতরে আগুন পুড়ে এক থেকে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে শিশুদের মা ও নানি পলাতক রয়েছেন। সোমবার (৫ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের বাবার নাম মানিক বৈদ্য। তার গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া গ্রামে। তিনি দুই মাস আগে পরিবার নিয়ে এই গ্রামে বাসা ভাড়া নেন। বর্তমানে মানিক একটি চুরির মামলায় কারাগারে আছেন। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, বাড়ির মালিক ঢাকায় থাকেন। এখানে স্ত্রী, শাশুড়ি ও দুই ছেলে শিশুকে নিয়ে এক ব্যক্তি ভাড়া থাকতেন। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, মাঝেমধ্যেই ভাড়াটে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। তিনি আরও জানান, রোববার সকালে বাড়ির দরজার ছিটকিনি বন্ধ করে বাইরে যান দুই শিশুর মা ও নানি। পরে ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখতে পান স্থানীয়রা। এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘরের দরজা খুলে দুই শিশুর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে। তবে ঘরের বাইরে থেকে আগুন লাগেনি। আমরা পুরো ঘটনাটি তদন্ত করে দেখছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম