ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ছাদ থেকে পানি পড়ায় এজলাস ছাড়লেন প্রধান বিচারপতিসহ ৫ বিচারক

#

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০২৪,  6:09 PM

news image

দেশের সব্বোর্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার সময় ছাদ থেকে বিচারকদের আসনে পানি পড়ার ঘটনা ঘটেছে। এতে প্রধান বিচারপতিসহ পাঁচ বিচারপতি এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। ১৮ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় বিচারকাজ। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এরপর রেজিস্ট্রার জেনারেলসহ সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা ছুটে যান সেখানে। তড়িৎ গতিতে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরিয়ে ফেলা হয় বিচারকদের আসন। ১৮ মিনিট পর সকাল ১০টা ২ মিনিটে পুনরায় শুরু হয় বিচারকাজ। সকালে বিচারকাজের শুরু থেকেই বিচারকদের ডানপাশে বসা বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের আসনে ছাদ থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছিল। তিনি বিষয়টি তার বেঞ্চ অফিসারকে জানান। এক পর্যায়ে পানির পড়ার ঘটনা প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নজরে আসে। পরে ৯টা ৪৪ মিনিটে প্রধান বিচারপতিসহ পাঁচ বিচারপতি এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। দ্বিতীয় দফায় বিচারকাজ শুরু হওয়ার পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। এতে সহমত পোষণ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ছাদের অবস্থা ঝুঁকিপূর্ণ, আজকে থেকে ইঞ্জিনিয়াররা কাজ শুরু করবে। এর আগেও আপিল বিভাগের এজলাস কক্ষে ছাদ থেকে পানি, পলেস্তরা খসে পড়ার ঘটনা ঘটেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম