ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’

ছাত্রলীগের ১৪ জনের নামে ছাত্র অধিকার সভাপতির মামলার আবেদন

#

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২২,  5:31 PM

news image

গত ৭ অক্টোবর রাজু ভাস্কর্য ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ছাত্র অধিকার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর নামে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এ আবেদন করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। মামলার আসামিরা হলেন- মাহবুব খান, আমিনুর রহমান, মো. নাজিম উদ্দিন, ফয়সাল মাহমুদ, রফিকুল ইসলাম বাধন, শাকিল মিয়া, তানভীর হাসান সৈকত, রনি মুহাম্মদ, রাহিম সরকার, কামাল উদ্দিন রানা, রুবেল হোসেন, নাহিদ হাসান, কাজী ইব্রাহিম ও আরিফ শাহরিয়ার। এছাড়া মামলায় ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার আবেদনে বলা হয়েছে, আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে গত ৮ অক্টোবর ছাত্রলীগের দুই নেতা বাদী হয়ে ছাত্র অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৪ নেতাকর্মীর নামে মামলা করেন। সেই মামলায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই ঘটনায় এবার ছাত্র অধিকার সভাপতি বাদী হয়ে এ মামলা করলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম