ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর চুয়েট বন্ধ ঘোষণা

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুন, ২০২২,  8:09 PM

news image

ছাত্রলীগের দুই পক্ষের মারামারির জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) উপাচার্যের কার্যালয়ে বসা বিভাগীয় প্রধানদের বৈঠক থেকে এই সিদ্ধান্ত এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার ফারুক উজ-জামান চৌধুরী। তিনি বলেন, সোমবারের ঝামেলাসহ সব মিলিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত শুধু স্নাতক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য। আমাদের স্নাতকোত্তরের কোনো শিক্ষার্থী হলে নেই এখন। তাই তাদের জন্য হল বন্ধ হলে খুব একটা সমস্যা হবে না। তাদের একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। তিনি জানান,

ঈদের ছুটিসহ সব মিলে ১৪ জুলাই পর্যন্ত সবকিছু্ বন্ধ থাকবে। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ছাত্রদের হল ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে। ছাত্রীদের এক দিন সময় দেয়া হয়েছে, তারা বুধবার সকাল ১০টার মধ্যে হল ছাড়বে। জানা গেছে, গত শনিবার চট্টগ্রাম শহর থেকে চুয়েট ক্যাম্পাসে ফেরার জন্য বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়া নিয়ে চুয়েট ছাত্রলীগের দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে গত দুইদিনও উত্তপ্ত ছিল ক্যাম্পাস। সংঘর্ষ হয়েছে কয়েক দফায়। সোমবার (১৩ জুন) দিনভর উত্তপ্ত পরিস্থিতির পর রাতে থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। এতে পরিস্থিতি আরও ভীতিকর হয়ে উঠে। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম