ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ছাত্রদের সাথে যৌন অসদাচরণ, গ্রেফতার ৬ মার্কিন নারী শিক্ষক

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ এপ্রিল, ২০২৩,  4:21 PM

news image

ছাত্রদের সাথে যৌন অসদাচরণ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন ‍যুক্তরাষ্ট্রের ছয় নারী শিক্ষক। দেশটির বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডানভিলের বাসিন্দা এলেন শেল। ওই নারী শিক্ষকের বয়স ৩৮ বছর। তার বিরুদ্ধে তৃতীয় ডিগ্রির ধর্ষণ অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে ১৬ বছর বয়সী দুই ছাত্রের সাথে যৌন সম্পর্ক করার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের উডলন এলিমেন্টারি স্কুলের শিক্ষকের সহকারী হিসেবে কাজ করতেন শেল। এর আগে ল্যাঙ্কাস্টার এলিমেন্টারি স্কুলে নিযুক্ত ছিলেন তিনি। একই ধরনের অভিযোগ উঠেছে আরকানসাসের শিক্ষিকা হেদার হ্যারের (৩২) বিরুদ্ধে। তিনি একজন কিশোর ছাত্রের সাথে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। ওকলাহোমার ২৬ বছর বয়সী নারী শিক্ষক এমিলি হ্যানকককেও গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধেও আছে একই অভিযোগ। ক্রিস্টেন গ্যান্ট  নামের ৩৬ বছর বয়সী আরেক নারী শিক্ষকের বিরুদ্ধেও আছে একই অভিযোগ। স্কুলের ভেতরেই কিশোর ছাত্রের সাথে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জেমস ম্যাডিসন হাই স্কুলের শিক্ষিকা আলেহ খেরাদমান্দের বয়স ৩৩ বছর। তার বিরুদ্ধেও আছে যৌন অসদাচরণের অভিযোগ।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম