ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে ছাত্রলীগ উস্কানি দেয়নি, দিয়েছে ছাত্রদল : তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২২,  10:00 PM

news image

ছাত্রদলের অধিকাংশ নেতা এখন ছাত্র নন, তারা ছাত্রের বাবা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২৯ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, যারা ছাত্রদল করে তাদের বয়স এখন কত? তাদের সভাপতি-সম্পাদক তারা কি ছাত্র? তাদের বয়স তো ৪০ এর উপরে। তারা তো ছাত্র নন, ছাত্রের বাবা। ছাত্রের বাবারা যখন শিক্ষাঙ্গনে প্রবেশ করতে চাইবে তখন তো ছাত্ররা তো উত্তেজিত হবেই,

সেটি খুব স্বাভাবিক। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে ছাত্রলীগ উস্কানি দেয়নি, দিয়েছে ছাত্রদল। বহিরাগতরা ঢাবিতে প্রবেশ করতে চাইলে তো ছাত্ররা বাধা দেবেই। হাছান মাহমুদ বলেন, দেশে বিএনপির নেতৃত্বে বিশৃঙ্খলা তৈরি হলে এর দায় খালেদা জিয়া ও তারেক জিয়ার উপরও বর্তায়। সেজন্যই অনেকে দাবি তুলেছেন, তাকে (খালেদা জিয়া) আবার কারাগারে পাঠানোর। খালেদা জিয়া জেলখানায় থাকলে এই প্রশ্ন আসত না বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম