ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ছাত্রদলের কেন্দ্রীয় ২ নেতা বহিষ্কার

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৫,  5:04 PM

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন ও সহসাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের অনাকাঙ্ক্ষিত অভিযোগের ভিত্তিতে তাদের দুজনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। এ ঘটনায় অধিকতর তদন্ত করে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ছাত্রদল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। বহিষ্কার দুজনের সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম