ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই অঘটন!

#

স্পোর্টস ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  4:11 PM

news image

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হলো চেলসি। মঙ্গলবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে তাদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেব। এদিন জাগরেবের মাঠে ম্যাচের ১৩ মিনিটেই পিছিয়ে যায় চেলসি। এ সময় পাল্টা আক্রমণে ওঠে জাগরেব। তাদের ব্রুনো পেটকোভিচ বল বাড়িয়ে দেন মিসলাভ ওরসিককে। তিনি বল নিয়ে ঢুকে পড়েন ডি বক্সের মধ্যে। তাকে বল নিয়ে আসতে দেখেই গোলপোস্ট ছেড়ে সামনে এগিয়ে আসেন চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগা।

তাকে পরাস্ত করে ডান পায়ের আলতো টোকায় দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান ওরসিক। উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জাগরেব। বিরতির পর অবশ্য তারা আর কোনো গোল দিতে পারেনি। জালের নাগাল পেতে দেয়নি চেলসিকেও। তাতে ১-০ গোলের দারুণ জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব শুরু করে ডায়নামো জাগরেব। উল্লেখ্য, ১৯ বারের মধ্যে এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে হার মানলো চেলসি। তবে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এমন কোনো নজির নেই যে প্রথম ম্যাচ হেরে তারা চ্যাম্পিয়ন হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম