ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বার্সার বিদায়

#

০৯ ডিসেম্বর, ২০২১,  4:45 PM

news image

শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বার্সেলোনা। অবশ্য, চলতি মৌসুমে কাতালান ক্লাবটির যে পারফরম্যান্স, তাতে এমনটা যে হবে সেটা আগেই ধারণা করা হয়েছিল। এখন জাভির শীষ্যদের ইউরোপা লিগ খেলতে হবে। বুধবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয় বার্সেলোনা। নকআউট পর্বে যেতে হলে এই ম্যাচটি জেতার কোনো বিকল্প ছিল না কাতালুনিয়ানদের সামনে। কিন্তু বায়ার্নের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত ৩-০ গোলে হেরেছে তারা। ফলে এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে গিয়েছে বায়ার্ন মিউনিখ ও বেনফিকা। পরবর্তী রাউন্ডে উঠতে ব্যর্থ হলো বার্সেলোনা সর্বশেষ ২০০০-০১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডে উঠতে ব্যর্থ হয়েছিল বার্সা। আর ক্লাবের ইতিহাসে এমনটা ঘটেছিল মাত্র তিন বার। এবার মিলে সেই সংখ্যাটা চারে পরিণত হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম