ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল

#

স্পোর্টস ডেস্ক

১৫ মে, ২০২২,  4:07 PM

news image

স্বপ্নের কোয়াড্রপলের পথ কঠিন হয়ে গেছে লিভারপুলের। তবে দরজা বন্ধ হয়ে যায়নি। ওই স্বপ্ন পূরণের প্রথম ধাপ সম্পন্ন করলো অল রেডসরা। টাইব্রেকারে চেলসিকে হারিয়ে ঘরে তুললো এফএ কাপ শিরোপা। শনিবার রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ছেড়ে কথা বলেনি দুই দলের কেউই। ব্লুজরা যেমন একের পর এক আক্রমণ করেছে। অল রেডসরাও একাধিক গোলের সুযোগ তৈরি করে। দুই দলেরই শত্রু হয়ে দাঁড়ায় গোল পোস্ট। 

নির্ধারিত সময়ে গোল পায়নি কোন দল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল না হওয়ায় শিরোপার সিদ্ধান্ত গড়ায় টাইব্রেকারে। নাটকীয়তা শেষে ওই ভাগ্য পক্ষে এনেছে জার্গেন ক্লপের লিভারপুল। প্রথম পাঁচ শটের মধ্যে চেলসি একটি মিস করে। শেষ শটে সাদিও মানে গোল করলেই চ্যাম্পিয়ন হয়ে যেত রেডসরা। কিন্তু সেই শট মিস করেন সেনেগাল স্টার। এরপর চেলসির ম্যাসন মাউন্টের নেওয়া সপ্তম শট ফিরিয়ে দেন অ্যালিসন বেকার। সপ্তম শটে গোল করে শিরোপার উল্লাসে ভাসে লিভারপুল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম