ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৪ অক্টোবর, ২০২২,  6:28 PM

news image

চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহাদ আলী (১৮) নামের এক টাইলস মিস্ত্রি মারা গেছেন। এ দুর্ঘটনায় তার সাথে থাকা সহকর্মী হারুন অর রশিদ (১৮) আহত হয়েছেন। আহত হারুন অর রশিদ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন হতাহতের স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানান, নিহত আহাদ আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রীকোল বোয়ালিয়া গ্রামের আকসেদ আলীর ছেলে। আহত হারুন অর রশিদ একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

সকাল ১০টার দিকে আহাদ আলী ও হারুন অর রশিদ এক মোটরসাইকেলে নিজেদের গ্রাম থেকে চুয়াডাঙ্গার দিকে আসছিল। তাদের মোটরসাইকেল জাফরপুর এলাকায় পৌর বাস টার্মিনালের কাছে পৌছুলে বৃষ্টির পানিতে পিছল হয়ে থাকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এলাকার লোকজন দুজনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে পৌছার আগেই মারা গেছেন আহাদ আলী। আহত হারুন অর রশিদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে আছে। নিহতের পরিবার অভিযোগ করলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করা হবে। এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম