ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ অব্যাহত

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জানুয়ারি, ২০২৩,  4:49 PM

news image

মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সাথে ঘন কুয়াশা। একবেলা সূর্যের দেখা মিলছে ক্ষীণভাবে। তাতে নেই কোনো উত্তাপ। ফলে দুর্ভোগে পড়ছে খেটে খাওয়া মানুষেরা। আজ শনিবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থার কারণে দিনব্যাপি কনকনে শীত অনুভূত হচ্ছে। এতে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসছে না সাধারণ মানুষেরা। ইটভাটা শ্রমিক রবিউল ইসলাম বলেন, ‘শীত বেশি হওয়ায় মানুষ বাইরেই আসছে না। সেখানে আমাদের ভোর থেকে কাদামাটি নিয়ে কাজ করতে হয়।

আমাদের হাত-পা অবশ হয়ে যায়। তবুও পেটের দাগিতেই ভোররাতে ঘরের বাইরে আসি।’ ভ্যানচালক রমজান আলী বলেন, ‘শীতের কারণে সকাল সকাল ভ্যান বাইরে আসতে কষ্ট হয়। তবুও আসি। কারণ পেটের খিদে। আবার শীতের কারণেই ভাড়া পাওয়া যাচ্ছে কম।’ চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় আরেক দফা মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। শুক্রবার ছিলো দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এদিন ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। তিনি বলেন, জেলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম