ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ

#

নিজস্ব প্রতিনিধি

১৭ জানুয়ারি, ২০২৪,  7:15 PM

news image

চুয়াডাঙ্গায় মৃদু শৈতপ্রবাহ, ঘনকুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কয়েক দিন ধরে সকাল ও সন্ধ্যার পরেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। নেমে যাচ্ছে তাপমাত্রাও।  বুধবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। শিশু ও বৃদ্ধরা শীতজনিত রোগে নাজেহাল হচ্ছেন বয়স্ক ও শিশুরা। এসব মানুষকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা, আর হিমেল হাওয়ায় কমছে না শীতের তীব্রতা। শীতল বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, আজ বুধবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ওঠানামা করায় স্থবির হয়ে পড়েছে এখানকার মানুষের জনজীবন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম