ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চুয়াডাঙ্গায় দুই বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ

#

নিজস্ব প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০২৩,  6:49 PM

news image

চুয়াডাঙ্গার বারাদি সীমান্তে ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। শনিবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। রোববার (১৭ ডিসেম্বর) পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বাংলাদেশিরা হলেন, মো. হায়দার আলীর ছেলে মো. সাজেদুর রহমান (২৭) ও মো. শরীয়তউল্লাহর ছেলে মো. খাজা মইনুদ্দীন (৩০)। নিহতদের বাড়ি দর্শনা থানার ছয়ঘড়িয়া বেকা রাস্তাপাড়া এলাকার বাসিন্দা। ইউপি চেয়ারম্যান এ এইচ এম জাকারিয়া জানান, শনিবার দিবাগত রাতের যেকোনো সময় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বারাদি গ্রাম সংলগ্ন ঌ ভারতের সীমান্তে অনুপ্রবেশ করলে ভারতের কৃষ্ণগঞ্জ থানাধীন গোবিন্দপুর বিএসএফের গুলিতে নিহত হন তারা। নিহতরা গরু ব্যবসায়ী ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম