ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

চুয়াডাঙ্গায় ঘরের তালা ভেঙে বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২২,  6:56 PM

news image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঘরের তালা ভেঙে এক বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহতরা হলেন- নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)। বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার থেকে নিহত দম্পতির জামাই অহিদুলসহ পরিবারের সদস্যরা তাদের ফোন করে না পেয়ে বাড়িতে এসে তালাবদ্ধ দেখতে পান।

পরে আমাদের জানালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তালা ভেঙে দুজনের মরদেহ উদ্ধার করেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে। গোসলখানা থেকে বৃদ্ধের হাত বাঁধা ও ঘরের মধ্যে থেকে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। বৃদ্ধার পাশে পড়ে থাকা ছোট কাঁচি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করা হয়েছে বলে মনে হচ্ছে। বিস্তারিত জানতে সিআইডিকে খবর দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে রওনা দিয়েছি। তারপর বিস্তারিত জানাতে পারব। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম