ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

চুল পড়া বন্ধে রসুনের যাদুকরী উপকার

#

লাইফস্টাইল ডেস্ক

০৫ অক্টোবর, ২০২৫,  7:01 PM

news image

চুল পড়া সমস্যা এখন অনেকেরই দৈনন্দিন চিন্তার কারণ। এ সমস্যা কমাতে বাজারে বিভিন্ন ধরণের প্রসাধনী ব্যবহার করেও অনেক সময় কাঙ্ক্ষিত ফল মেলে না। তবে ঘরোয়া উপাদান রসুন এ ক্ষেত্রে হতে পারে যাদুকরী সমাধান। বিশেষজ্ঞদের মতে, রসুনে থাকা সালফার উপাদান চুল পড়া বন্ধে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি এর জীবাণুরোধী ক্ষমতা মাথার ত্বকে সংক্রমণ রোধ করে, ফলে স্বাভাবিকভাবে কমে যায় চুল পড়া।

কিভাবে ব্যবহার করবেন রসুন—

রসুন তেল:

নারকেল বা অলিভ অয়েলের মধ্যে থেঁতো করা রসুন দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ছেঁকে মাথার ত্বকে মাখুন। হালকা হাতে ৫-১০ মিনিট মাসাজ করলে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে ও চুল পড়া কমে।

রসুন পেস্ট:

৮-১০ কোয়া রসুন থেঁতো করে শুকনো চুলের গোড়ায় আধঘণ্টা মেখে রাখুন। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেললে চুল হয়ে উঠবে নরম, চকচকে ও মজবুত।

রসুন গুঁড়া:

রসুন গুঁড়া করে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। সপ্তাহে অন্তত একবার তেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় মাখলে ফল মিলবে দ্রুত। তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, রসুন ব্যবহারের আগে অবশ্যই পরীক্ষা করে দেখা উচিত শরীরে অ্যালার্জি আছে কিনা। কারণ, অ্যালার্জি থাকলে এটি উল্টো চুল ও ত্বকের ক্ষতি করতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম