ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

চুল পরিষ্কার না হওয়ার লক্ষণ

#

লাইফস্টাইল ডেস্ক

০৫ ফেব্রুয়ারি, ২০২৫,  4:39 PM

news image

অনেকে চুল পরিষ্কারের জন্য সপ্তাহে এক দিন হাতে রাখেন। এটা সত্যিই ভালো অভ্যাস। তবে তবে এমনও হতে পারে ওই এক দিনে তেমনভাবে চুল পরিষ্কার করা হচ্ছে না। তাছাড়া দূষণ, ধুলোবালি ইত্যাদির কারণে চুল ঠিক মতো পরিষ্কার না হলে- নানান লক্ষণও দেখা দেয় মাথায়। 

কী সেই লক্ষণ? জেনে নিন-

চুলের তেল দেওয়া হোক বা না হোক, নিয়মিত মাথায় ‘সিবাম’ বা ত্বকের প্রাকৃতিক তেল উৎপন্ন হতেই থাকে। নিউইয়র্ক সিটিভিত্তিক চর্মরোগ-বিশেষজ্ঞ হ্যাডলি কিং বলেন, যখন ঠিকমতো ধোয়া না হয় তখন তেল জমতে থাকে। ফলে চুলে আঠালো ভাব হয়, অপরিষ্কারজনিত গন্ধ সৃষ্টি করে।

তেল জমার কারণে শুধু আঠালোভাব নয়, ‘স্ক্যাল্প’ বা মাথার ত্বকে চুলকানিও তৈরি হয়। সেখান থেকে জ্বালাভাব। মার্কিন চিকিৎসক ডা. জোডি লিজার্ফো বলেন, যদিও ‘সিবাম’ প্রাকৃতিক ময়েশ্চারাইজার। তবে এতে ময়লা আটকায়। যা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও ইস্ট জন্মানোর পরিবেশ তৈরি করে। ফলে চুলকানির মতো দেখা দেয়।

মাথার ত্বক থেকে আঁশের মতো ক্ষুদ্র কণা উঠে আসে। এতেও চুলকানি হয়। ডা. হ্যাডলি কিং বলেন, নিয়মিত চুল মাথা ভালো মতো পরিষ্কার না করলে এই সমস্যা দেখা দেয়। এ ছাড়া খুশকিও হয়। ‘অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু’ ব্যবহার করে এর থেকে সমাধান মিলবে।

অবাক হলেও এটা সত্য- ভালোমতো চুল ও মাথা পরিষ্কার না করলে চুল পড়ার পরিমাণ বাড়ে। ডা. হ্যাডলি কিং বলেন, দূষণ, তেল, ময়লা জমা ইত্যাদির কারণে যে প্রদাহ তৈরি হয়, সেখান থেকেই চুল পড়ার পরিমাণ বাড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম