ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

চুলের যত্নে চা পাতা

#

লাইফস্টাইল ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২২,  5:21 PM

news image

সকালে এক কাপ চা আমাদের সারাদিনের সতেজতার রসদ দিয়ে দেয়। চা ছাড়া পুরো একটা দিন যেন ভাবাই যায় না তবে জানেন কি চা কিন্তু আমাদের চুলের যত্নেও ভীষণ ভাবে উপকারী। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন ই এবং প্যানথেল। যা চুলের বৃদ্ধি, চুল পড়া রোধ, চুলকে ঝলমলে করে তোলে। চলুন জেনে নেই চা কিভাবে আমাদের চুলের যত্নে ব্যবহৃত হয়: 

নিষ্প্রাণ চুলের যত্নে

চায়ের লিকার চুলে দিয়ে ১০ মিনিট রাখুন

অনেকের চুল ভেঙে যায়। এ সমস্যা থেকে রক্ষা পেতে ব্যবহার করতে পারেন ব্ল্যাক টি। যাদের চুলে উজ্জ্বলতা নেই তারাও এই সমস্যা থেকে মুক্তি পাবেন চায়ের লিকার ব্যবহারে। দুই ক্ষেত্রেই চায়ের লিকার চুলে দিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে। 

চুলের উজ্জ্বলতা ধরে রাখতে

চা পাতা ফুটিয়ে গরম করে নিন

চুলের উজ্জ্বলতার জন্য চায়ের লিকার দিয়ে কন্ডিশনারও বানিয়ে নিতে পারেন। চা পাতা ফুটিয়ে গরম করে নিন। তারপর ঠাণ্ডা করে ছেঁকে লেবুর রস দিয়ে কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে চুল হবে ঝলমলে।

খুশকির সমস্যায়

এই প্যাক নিয়মিত ব্যবহারে চুলের খুশকি দূর হবে

শীতকালে অনেকের চুলে খুশকি দেখা যায়। তারা চাইলে চা পাতার প্যাক করে নিতে পারেন। এই প্যাক নিয়মিত ব্যবহারে চুলের খুশকি দূর হবে। ব্যবহার করা চায়ের পাতা ফেলে না দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। এরপর ঠাণ্ডা করে চুলে ব্যবহার করুন। এতে চুলের খুশকি দূর হবে ও চুল উজ্জ্বল হবে।

চুল পড়া রোধে 

চা পাতা পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে নিতে হবে

চুল পড়া রোধ ও চুলের বৃদ্ধিতে কাজ করে চায়ের লিকার। চা পাতা পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। এরপর এই পানি চুল ও মাথার তালুতে স্প্রে করতে হবে। নিয়মিত করলে চুল পড়া কমবে এবং চুলের বৃদ্ধি ভালো হবে।

চুল পাকা রোধে

পাকা চুলে কালো রং পেতে চাইলে চা পাতার সঙ্গে হেনার রস মিশিয়ে প্যাক করে নিন

অনেকের কম বয়সে চুল পাকতে শুরু করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে চায়ের লিকার ব্যবহার করতে পারেন। পাকা চুলে কালো রং পেতে চাইলে চা পাতার সঙ্গে হেনার রস মিশিয়ে প্যাক করে নিন। এই প্যাক চুলে লাগিয়ে আধাঘণ্টা রেখে দিন। চুল শুকিয়ে এলে শ্যাম্পু করে ভালোভাবে ধুয়ে ফেলুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম