ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

চুলের যত্নে অ্যালোভেরা

#

লাইফস্টাইল ডেস্ক

০৪ মে, ২০২৬,  4:54 PM

news image

চুল পড়া, খুশকি, রুক্ষতা কিংবা আগা ফাটা এসব সমস্যায় অনেকেই ভুগে থাকেন। প্রাকৃতিক গুণে ভরপুর অ্যালোভেরা চুলের যত্নেও অ্যালোভেরা বেশ কার্যকর। ব্যস্ত জীবনে অনেকেই পার্লারে যাওয়ার সময় পায় না। তাই নিয়মিত অ্যালোভেরা ব্যবহারে চুল পড়া কমানো, খুশকি দূর করা ও চুলের রুক্ষতা দূর করতে সাহায্য করে।

অ্যালোভেরায় রয়েছে ভিটামিন এ, সি, ই ও বি-১২, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। এতে থাকা এনজাইম মাথার ত্বকের মৃত কোষ দূর করে নতুন কোষ গঠনে সহায়তা করে। ফলে চুলের বৃদ্ধি ভালো হয়। চলুন জেনে নেওয়া চুলের যত্নে অ্যালোভেরার উপকারিতা।

খুশকি দূর করতে কার্যকর

মাথার ত্বকে চুলকানি, খুশকি বা শুষ্কতার সমস্যা থাকলে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এটি মাথার ত্বক ঠান্ডা রাখে এবং প্রদাহ কমাতে সাহায্য করে।

চুল নরম ও উজ্জ্বল করে

নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করলে চুলে প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে। ফলে রুক্ষ চুল হয় কোমল, মসৃণ ও ঝলমলে।

যেভাবে ব্যবহার করবেন

তাজা অ্যালোভেরা পাতার ভেতরের জেল বের করে সরাসরি মাথার ত্বক ও চুলে লাগাতে পারেন। ৩০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করলে ভালো ফল মিলতে পারে।

অ্যালোভেরা হেয়ার মাস্ক

অ্যালোভেরা জেলের সঙ্গে নারকেল তেল, দই বা মধু মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে ব্যবহার করতে পারেন। এতে চুল আরও পুষ্টি পাবে।

সতর্কতা

যাদের মাথার ত্বক খুব সংবেদনশীল, তারা আগে হাতে সামান্য লাগিয়ে পরীক্ষা করে নিতে পারেন। কোনো অ্যালার্জি হলে ব্যবহার বন্ধ করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম