ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চুরি করতে গিয়ে ৫ তলা থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২২,  9:34 PM

news image

রাজধানীর ডেমরা এলাকার মধ্য সানারপাড়ে একটি বাসায় চুরি করতে গিয়ে উপস্থিতি টের পাওয়ায় পাঁচ তলা লাফিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় মজুমদার ভিলায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. রায়হান হোসেন (১৮) হাসপাতালে নিয়ে আসা মো. সামি জানান, সোমবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় মধ্য সানার পারে একটি বাসায় চুরি করতে যায় রায়হান। এসময় তাকে স্থানীয়রা দেখে ফেলে এবং চোর চোর বলে চিৎকার করতে থাকে। তখন সে বাসার পাঁচতলার উপর থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টায় পুলিশের সহযোগিতায় বাসার লোকজন তাকে উদ্ধার করে উদ্ধার করে ঢাকা মেডিক্যোল কলেজ হাসপাতালে এনে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় সে মারা যায়। ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম