ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চুরির অভিযোগে নিউজিল্যান্ডের এমপির পদত্যাগ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৪,  6:36 PM

news image

শপিংমল থেকে বেশ কয়েকটি চুরির অভিযোগ ওঠায়গোলরিজ ঘাহরামান নামে নিউজিল্যান্ডের এক পার্লামেন্ট সদস্য (এমপি) পদত্যাগ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গ্রিন পার্টির সদস্য গোলরিজের বিরুদ্ধে শপিংমল থেকে তিনবার চুরির অভিযোগ ওঠে। এর মধ্যে একটি দোকান অকল্যান্ডে, অন্যটি ওয়েলিংটনে। অকল্যান্ডের একটি বুটিক থেকে ডিজাইনার হ্যান্ডব্যাগ চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে তিনি পদত্যাগ করেন। পুলিশ অভিযোগগুলো তদন্ত করছে। গোলরিজ বলেন, নিজের অজান্তে আমি এটি করেছেন। আমি অনেককে হতাশ করেছি। আমি খুবই দুঃখিত।’ গোলরিজ ঘাহরামান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক আইনজীবী। ২০১৭ সালে নিউজিল্যান্ড সরকারে শপথ নেওয়া প্রথম শরণার্থী হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন তিনি। শৈশবেই গোলরিজ পরিবারের সঙ্গে ইরান থেকে পালিয়ে নিউজিল্যান্ডে চলে আসেন। সেখানে তারা রাজনৈতিক আশ্রয় পান। ৪২ বছর বয়সী গোলরিজ এক বিবৃতিতে বলেন, নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে জনগণ যে উঁচু মানের আচরণ আশা করে, তার আচরণ সেই প্রত্যাশার বিপরীত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম