ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

চুনারুঘাটে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

#

০৪ জুন, ২০২৪,  10:55 PM

news image

হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বিকেলে উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর দক্ষিণ হাওরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মিরাশী ইউনিয়নের ভুলারজুম গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুস সালাম (৪০) ও রূপসপুরের সতীশ দেবনাথের ছেলে প্রসুদেব নাথ (৪০)। মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আইয়ুব আলী তালুকদার জানান, সালাম ও প্রসুদেব পাওয়ার টিলার দিয়ে রূপসপুর দক্ষিণ হাওরে জমিতে কাজ করছিলেন। সেখানে বৃষ্টির সময় বজ্রপাত হলে প্রসু দেবনাথ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় সালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কৃষকের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হবে বলে চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম