ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

০৪ মার্চ, ২০২৪,  9:41 PM

news image

চুনারুঘাটের মিরাশি ইউনিয়নের গোবিন্দপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলাউদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  তিনি ওই গ্রামের জহুর আলীর ছেলে। রোববার তাকে আটক করা হয়। জানা যায়, কিছু দিন আগে ওই প্রতিবন্ধী তরুণীকে একলা পেয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন আলাউদ্দিন। এ বিষয়ে এলাকায় সালিশবৈঠকের মাধ্যমে মাতব্বররা বিষয়টি ধামাচাপা দেন। তবে ওই প্রতিবন্ধী তরুণীর মা ধর্ষণের বিষয়টি চুনারুঘাট থানা পুলিশকে অবগত করেন।  রোববার থানার এসআই দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে ওই যুবক ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ওই তরুণীর পরিবারের সঙ্গে টাকা পাওনা নিয়ে তাদের পূর্ব বিরোধ রয়েছে’। চুনারুঘাট থানার এসআই দেলোয়ার জানান, ধর্ষণের অভিযোগে আলাউদ্দিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম