ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

চীন সফরে যাচ্ছেন ইমানুয়েল ম্যাক্রোঁ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  5:43 PM

news image

চলতি বছরের এপ্রিলে চীন সফরে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শনিবার এ কথা জানিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ সৃষ্টিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট।রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চাইছে  চীন।শুক্রবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে ১২ দফা শান্তি প্রস্তাব উপস্থাপন করে এবং জরুরি শান্তি আলোচনা ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে চীন। চীনের শান্তি প্রস্তাব উপস্থাপনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের আশা ব্যক্ত করে বলেছেন, বিশ্ব শান্তির জন্যে এটি খুবই গুরুত্বপূর্ণ। চীনের শান্তি প্রস্তাবের প্রসঙ্গ টেনে ম্যাক্রোঁ বলেন, শান্তি প্রক্রিয়ায় চীন যুক্ত হচেছ এটি ভালো বিষয়। তিনি আরো বলেছেন, রুশ আগ্রাসন বন্ধ, সৈন্য প্রত্যাহার এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও জনগণের প্রতি শ্রদ্ধাশীল হলে শান্তি স্থাপন সম্ভব। উল্লেখ্য, চীনের শান্তি প্রস্তাবে যত দ্রুত সম্ভব সরাসরি শান্তি আলোচনা পুনরায় শুরু করতে এবং রাশিয়া ও ইউক্রেনকে একইপথে চালিত করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকির প্রেক্ষিতে শান্তি প্রস্তাবে স্পষ্টভাবে এর বিরোধিতা করা হয়। -সূত্র : রয়টার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম