ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

চীনে হোয়াটসঅ্যাপ ও থ্রেডস অ্যাপ সরিয়ে নিয়েছে অ্যাপল

#

আইটি ডেস্ক

২৪ এপ্রিল, ২০২৪,  5:07 PM

news image

চীনে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল সম্প্রতি তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন ডাউনলোড সাইট অ্যাপ স্টোর থেকে মেটার মালিকানাধীন দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস অ্যাপ সরিয়ে নিয়েছে।  মার্কিন টেক জায়ান্টটি জানিয়েছে, জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে চীনা সরকার তাদের এই নির্দেশ দিয়েছে। চীনে হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস পরিষেবা বন্ধ করে দেয়া হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারসহ অন্যান্য মেটার অ্যাপগুলো এখনো অ্যাপ স্টোরে চালু রয়েছে। এমন কি ইউটিউব এবং টুইটার (বর্তমানে এক্স) প্ল্যাটফর্মগুলোর মতো অ্যাপ সমূহ এখনো ডাউনলোড করা যাচ্ছে। ফলে নির্দিষ্টভাবে হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস কীভাবে দেশটির জন্য জাতীয় হুমকি স্বরূপ হয়ে উঠেছে তা প্রতিষ্ঠানটির কাছে পরিষ্কার না। যদিও এই বিষয়ে অ্যাপল ই-মেইলে এক বিবৃতিতে জানায়, চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন তাদের জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে চীনের স্টোরফ্রন্ট থেকে হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস অ্যাপ দুটিকে সরানোর নির্দেশ দিয়েছে। আমরা যেসব দেশের সঙ্গে কাজ করি তাদের আইন মেনে চলতে বাধ্য। সরকারের নেওয়া সিদ্ধান্তের সাথে একমত পোষণ না করলেও তাদের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম