ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি

চীনে বিরল প্রত্নতাত্ত্বিক ভাস্কর্যের সন্ধান

#

১৫ জুন, ২০২২,  4:25 PM

news image

চীনের সিচুয়ান প্রদেশের গুয়ানহান শহরে সানজিংদুই প্রত্নত্বাত্তিক এলাকা থেকে বিরল একটি ভাস্কর্যের বেশকিছু ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। এর মধ্যদিয়ে প্রাচীন শ্যু সভ্যতার বলিদানসহ বেশকিছু রহস্য উন্মোচনেরও দাবি করেছেন প্রত্নতত্ত্ববিদরা। খবর গ্লোবাল টাইমসের। তারা জানান, ভঙ্গুর ভাস্কর্যটি মূলত অনেক পুরানো একটি পৌরাণিক প্রাণীর। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, কারুকাজ সংবলিত বেদীসহ পাওয়া ভাস্কর্যটি ব্রোঞ্জযুগের। টানা দুদিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ভাস্কর্যের ধ্বংসাবশেষের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। প্রত্নতাত্তিক নিদর্শনটি যে স্থানে পাওয়া গেছে সেখানে এক সময় বলি দেয়া হতো বলে জানান প্রত্নতত্ত্ববিদরা। সানজিংদুই এলাকা বিংশ শতাব্দীতে চীনের শীর্ষ ১০ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের মধ্যে একটি। সংশ্লিষ্টদের মতে, ওই এলাকায় পাওয়া শ্যু সাম্রাজ্য প্রায় ৫ হাজার বছর পুরানো। ১৯৮৮ সাল থেকে সানজিংদুই থেকে পাওয়া ধ্বংসাবশেষগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় সুরক্ষায় সংরক্ষণ করে আসছে চীন সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম