ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

চীনে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা

#

০১ জুন, ২০২৪,  6:00 PM

news image

চীনের গুয়ান্তং প্রদেশের শেনজেন শহরে চায়নিজ ইউনিভার্সিটি অব হংকংয়ে অধ্যয়নরত বাংলাদেশি এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ডর্মেটরির ৭ তলা ভবন থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেন। শিক্ষার্থীর নাম শাফীন হাবিব। তার বাসা ঢাকা জেলায়। শুক্রবার (৩১ মে) বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ) শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ও সব ধরনের সহায়তায় সর্বাত্মক চেষ্টা করছে। তিনি আরও বলেন, বিসিওয়াইএসএ এই ঘটনায় নিহতের পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখারও অনুরোধ করেছে। এ ছাড়া বিসিওয়াইএসএ’র পক্ষ থেকে শিগগিরই চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সুনির্দিষ্ট প্রোগ্রাম হাতে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান সংগঠনের সভাপতি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম