ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চীনে এক বছরের বেশি সময় পর করোনায় দুজনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ, ২০২২,  6:18 PM

news image

হঠাৎ করে চীনে বেড়েছে করোনার সংক্রমণ। এক বছরের বেশি সময় পর করোনায় উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে দুজনের মৃত্যুর তথ্য জানিয়েছে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমিক্রন ভ্যারিয়েন্টে 'বিপর্যস্ত' দেশটিতে গত কয়েকদিন ধরে কোভিড রোগীর সংখ্যা বৃদ্ধির মধ্যেই ভাইরাসটিতে মৃত্যুর এ তথ্য এল। খবর ফ্রান্স২৪ ও ইয়াহু নিউজের। চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে দুই রোগীর মৃত্যু হয়েছে।

এর মাধ্যমে চীনে কোভিড-১৯ রোগে মারা যাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৮ জনে। ২০২১ সালের জানুয়ারিতে সর্বশেষ করোনায় কোনো রোগীর মৃত্যু তথ্য জানায় চীন। ২০২০ সালের ১১ জানুয়ারি করোনায় প্রথম মারা যান চীনের উহান শহরের ৬১ বছরের এক বৃদ্ধ। নতুন করে করোনা বাড়ছে চীন, হংকং, দক্ষিণ কোরিয়ার মতো দেশে। সেখানে করোনার ওমিক্রন স্ট্রেইনের যে শাখা প্রজাতিটি ছড়াচ্ছে, সেটি সংক্রমণের প্রশ্নে ওমিক্রনের চেয়েও শক্তিশালী বলে মত বিশেষজ্ঞদের একাংশের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম