ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ আগস্ট, ২০২২,  4:29 PM

news image

ছবি : সংগৃহীত 


চীনে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম। রোববার (৭ আগস্ট) রাজধানীর এক‌টি হো‌টে‌লে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও চী‌নের পররাষ্ট্রমন্ত্রীর ম‌ধ্যে দ্বিপা‌ক্ষিক বৈঠক শেষে শাহ‌রিয়ার আলম জানান, সোমবার ( ৮ আগস্ট) থে‌কে চীনে ফেরত যাওয়ার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস। করোনার কারণে দীর্ঘদিন চীনে যাত্রা বন্ধ ছিল।

এ‌ দি‌কে বৈঠক শে‌ষে চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালন ইয়ান তার ফেসবু‌কে পেজে জানান, বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের স‌ঙ্গে সাক্ষা‌তে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঘোষণা করেন, বাংলাদেশি শিক্ষার্থীরা আজ (রোববার) থেকে চীনের ক্যাম্পাসে ফিরে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের ভিসা দেওয়া হবে। এর আগে, বাংলাদেশ ও চীনের মধ্যে চারটি চুক্তি ও সমঝোতা সই হয়েছে। সেগুলো হলো- সংস্কৃতি বিষয়ক সহযোগিতা, দুর্যোগ প্রতিরোধ বিষয়ক সহযোগিতা ও সমুদ্র বিজ্ঞান বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সহযোগিতা। আরও একটি বিষয়ে চুক্তি সই হয়েছে সেটা বিবৃতিতে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম