ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

চীনের ১১ লাখ মানুষের শহরে লকডাউন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২২,  4:47 PM

news image

উপসর্গহীন তিন করোনা রোগী শনাক্ত হওয়ায় ১১ লাখ মানুষের শহরে লকডাউন দিয়েছে চীন। এ নিয়ে চীনের দ্বিতীয় শহর লকডাউনে গেল। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। হেনান প্রদেশের জেলা পর্যায়ের শহর ইউঝৌ শহরটির গণপরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিত্যপণ্য ছাড়া সব দোকানপাটও রাতারাতি বন্ধ রাখতে বলা হয়েছে।

বেইজিং থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের শহর ইউঝৌ’র সব বাসিন্দাকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে, যারা স্বাস্থ্যসেবার কাজে নিযুক্ত, তারা বাইরে বের হতে পারবেন। অন্যদিকে, দেশটির পশ্চিমাঞ্চলের জি’আন শহরে দুই সপ্তাহের জন্য পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়। গত সোমবার সেখানে ৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়। এর আগে লকডাউন শুরুর সময় দৈনিক প্রায় দেড়শ জনের করোনা শনাক্ত করা হচ্ছিল। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়ার দেশ চীনে এ পর্যন্ত এক লাখ ১৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং চার হাজার ৮৪৯ জন মারা গেছে। চীনের ৮৬ দশমিক ৩৮ শতাংশ মানুষ পূর্ণডোজ টিকা পেয়েছেন। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম