ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চিরিরবন্দরে ড্রেন থেকে তরুণীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০২৩,  8:02 PM

news image

দিনাজপুরের চিরিরবন্দরে আইরিন আক্তার আলো (২৩) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) সকালে নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর এলাকার একটি ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। আইরিন আক্তার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর এলাকার মো. আলম হোসেনের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে রাণীরবন্দরের ওয়েসিস স্কুলের পেছনের ড্রেনের মধ্যে আইরিন আক্তারের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীরা। খবর পেয়ে চিরিরবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে হত্যার প্রকৃত ঘটনা বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম