ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

চিরকুট লিখে ঢাবি ছাত্রীর আত্মহত্যা

#

ঢাবি প্রতিনিধি:

০২ জুন, ২০২২,  5:08 AM

news image

চিরকুট লিখে ছাদ থেকে লাফিয়ে জায়না হাবিব প্রাপ্তি (২৩) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার (১ জুন) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন একটি ভবন থেকে লাফ দেন তিনি। জায়না হাবিব ঢাবির অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবা হাবিবুল আজিজ প্রকৌশলী। তারা ওই ভবনের দোতলার একটি ফ্ল্যাটে থাকেন। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী।

আদাবর থানার ওসি কাজী শাহীদুজ্জামান বলেন, এটা ক্লিন সুইসাইড। আমরা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হয়েছি। মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মুজিব পাটোয়ারি জানান, ভিডিও ফুটেজে দেখা গেছে তিনি ছাদের দরজা ভেতর থেকে লাগিয়ে ছাদে পায়চারি করছেন। এরপর মোবাইল ও একটি চিরকুট রেখে তিনি লাফিয়ে পড়েন। তিনি বলেন, চিরকুটে ‘ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে হতাশার’ কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম