ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত

#

২৯ অক্টোবর, ২০২২,  7:56 PM

news image

বিশ্বের শীর্ষ চিনি উৎপাদনকারী দেশ ভারত। এবার ভোগ্যপণ্যটি রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১ বছর বাড়াল দেশটি। চলতি মাস থেকে শুরু হয়ে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত তা কার্যকর থাকবে। শুক্রবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। শীর্ষস্থানীয় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে চিনি রপ্তানি নিষিদ্ধ করে ভারত। চলতি মাসের শেষ পর্যন্ত তা বহাল ছিল। মূলত, অভ্যন্তরীণ বাজারে খাদ্যপণ্যটির দামে লাগাম টানতে এ সিদ্ধান্ত নেয় তারা। এর আগে রেকর্ড চিনি রপ্তানি হয়। এতে ভারতজুড়ে ভোগ্যপণ্যটির মূল্য বেড়ে যায়। চলতি বছর ভারতে রেকর্ড পরিমাণ চিনি উৎপাদনের আশা করা হচ্ছে। এমনটি হলে ৮ মিলিয়ন টন ভোগ্যপণ্যটি রপ্তানির অনুমতি দিতে পারে তারা। চলতি মাসে সরকার ও শিল্প কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম