ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

চিকুনগুনিয়া টিকার লাইসেন্স স্থগিত করল যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ আগস্ট, ২০২৫,  10:18 PM

news image

চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যবহৃত ‘ইক্সচিক’ টিকার লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে টিকার ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান ভ্যালনেভা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অনুমোদিত মশাবাহিত এ ভাইরাস প্রতিরোধে দুটি টিকার একটি ইক্সচিক। ২০২৩ সালে টিকাটি অনুমোদন পেলেও সাম্প্রতিক সময়ে বিশেষ করে বয়স্ক রোগীদের মধ্যে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া ধরা পড়ায় তা নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়। কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, এফডিএর নির্দেশনা অনুযায়ী গত শুক্রবার থেকে লাইসেন্স স্থগিত কার্যকর হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া চারটি গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনার পর এ সিদ্ধান্ত আসে, যাদের মধ্যে তিনজনের বয়স ছিল ৭০ থেকে ৮২ বছরের মধ্যে। ভ্যালনেভার প্রধান নির্বাহী থমাস লিঙ্গেলবাচ বলেন, আমরা পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছি। বিশ্বব্যাপী চিকুনগুনিয়ার হুমকি বাড়ছে, তাই স্বাস্থ্যসুরক্ষার অংশ হিসেবে ভ্যাকসিনের প্রাপ্যতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অর্থনৈতিক দিক থেকেও বড় ধাক্কা খেয়েছে ভ্যালনেভা। সোমবার সকালে প্যারিসের শেয়ারবাজারে প্রতিষ্ঠানের শেয়ারের দর ২৬ শতাংশের বেশি হ্রাস পায়। চলতি বছরের প্রথম ছয় মাসে ভ্যাকসিনটির বিশ্বব্যাপী বিক্রি হয়েছিল প্রায় ৮.৮ মিলিয়ন মার্কিন ডলার। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে মশাবাহিত এই ভাইরাস নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং ভবিষ্যতে তা মহামারির রূপ নিতে পারে। যদিও চিকুনগুনিয়ায় মৃত্যু বিরল, তবে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে। গত জুলাইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছিল, চিকুনগুনিয়ার কারণে বিশ্বব্যাপী বড় ধরনের মহামারির ঝুঁকি তৈরি হয়েছে। তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল। ডব্লিউএইচওর মতে, বর্তমান পরিস্থিতি অনেকটা দুই দশক আগে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভয়াবহ প্রাদুর্ভাবের আগে পাওয়া সংকেতের মতো। এদিকে, ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত ইউরোপে ২৭টি চিকুনগুনিয়া প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত বৈশ্বিক জনস্বাস্থ্য ও টিকা ব্যবস্থাপনায় বড় আলোচনার জন্ম দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম