ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৩,  6:04 PM

news image

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। চিকিৎসা শেষে তিনি ৪ জানুয়ারি সন্ধ্যায় দেশে ফিরবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ। উল্লেখ্য, ২০১৯ সালের মার্চে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে। পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়। দুই মাস ১১ দিন চিকিৎসার পর দেশে ফেরেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা। এর পর ফলোআপ চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যেতে হয় তাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম