ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চা–বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ বিকেলে

#

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২২,  4:35 PM

news image

চা-শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে। তারপরও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় শনিবার (২৭ আগস্ট) বিকেলে গণভবনে চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর শনিবারের (২৭ আগস্ট) কার্যসূচিতে চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ রয়েছে। দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে চা-শ্রমিকরা গত ৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। এরপর ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন তারা। কয়েক দফা বৈঠকেও সমস্যার সমাধান হয়নি। এরইমধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তারা। এরপর গত ২০ আগস্ট মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, বাগান মালিক প্রতিনিধি ও চা-শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক হয়। সেখানে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হয়। এরপর চা-শ্রমিক নেতারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। যদিও সন্ধ্যায় ফের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম