ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

চালকবিহীন বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা জাপানে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর, ২০২১,  5:19 PM

news image

প্রথমবারের মতো চালকবিহীন বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে জাপানে। বুধবার (১৭ নভেম্বর) ওই যাত্রা প্রত্যক্ষ করতে বিভিন্ন গণমাধ্যমের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, পূর্ব জাপান রেলওয়ে কোম্পানি কর্তৃক পরিচালিত ১২ কামরার শিনকানসেন ট্রেনটি স্বয়ংক্রিয় ট্রেন পরিচালনা ব্যবস্থা দিয়ে সজ্জিত। মধ্য জাপানের নিইগাতা জেলায় ৫ কিলোমিটার প্রসারিত একটি রেল লাইনে ট্রেনটি তিন বার দুই দিকে যাতায়াত করেছে এটি। পরীক্ষার সময় একজন চালক উপস্থিত থাকলেও তিনি নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনও কিছুতে হাত দেননি বলে জানা গেছে। চলাচল শুরু হওয়া থেকে শেষে থেমে যাওয়া পর্যন্ত ও গতির নিয়ন্ত্রণও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হয়েছে। পরীক্ষামূলক এই যাত্রায় ট্রেনটি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে চলছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম