ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

চালককে শ্বাসরোধে হত্যা করে মোটরচালিত ভ্যান ছিনতাই

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুন, ২০২৪,  5:58 PM

news image

সিরাজগঞ্জের সলঙ্গায় রেজাউল করিম নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে মোটরচালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১ জুন) সকালে জেলার সলঙ্গা থানার বাসুদেবকোল এলাকা থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।নিহত রেজাউল করিম সলঙ্গা থানার দত্তকুশা গ্রামের রমজান আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন আহম্মেদ। তিনি বলেন, নিহত রেজাউল করিম প্রতিদিনের মতোই শুক্রবার রাতেও তার মোটরচালিত অটোভ্যান নিয়ে কাজে বের হয়ে আর ফেরেননি। শনিবার সকালে বাসুদেবকোল এলাকায় রাস্তার পাশে তার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে তা উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ভ্যানটি ছিনতাই করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম