ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

চার নম্বর ব্যাটিং পজিশন নিয়ে এবার মুখ খুললেন গাঙ্গুলি

#

স্পোর্টস ডেস্ক

২২ আগস্ট, ২০২৩,  4:55 PM

news image

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তায় পড়েছে ভারত। এবারও তাদের চিন্তার কারণ চার নম্বর ব্যাটিং পজিশন। ২০১৭ সালের পর থেকে এই পজিশনে এক ডজন ব্যাটারকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু কেউই থিতু হতে পারেননি লম্বা সময়ের জন্য। কিছুদিন আগে অধিনায়ক রোহিত শর্মাও জানিয়েছেন এনিয়ে দুশ্চিন্তার কথা। সৌরভ গাঙ্গুলি অবশ্য অত ভাবার কিছু দেখছেন না। ভারতের সাবেক এই অধিনায়ক মনে করেন, চারে ব্যাট করার জন্য যথেষ্ট বিকল্প খেলোয়াড় তাদের আছে। মুম্বাইয়ে সোমবার এক অনুষ্ঠানে সৌরভ এই বিষয়ে কথা বলার পরপরই ঘোষণা করা হয় এশিয়া কাপের ভারত দল। চোট কাটিয়ে ১৭ সদস্যের দলে ফিরেছেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। এই দু'জনের কাউকে কিংবা ভিরাট কোহলিকেও চার নম্বরে খেলানো যায় বলে মনে করেন সৌরভ। কোন খেলোয়াড় কোন পজিশনে ব্যাট করবে, তার কোনো নিয়ম আছে বলেও মনে করেন না তিনি। এই প্রসঙ্গে তার নিজের এবং শচিন টেন্ডুলকারের ক্যারিয়ারের কথাও তুলে ধরেন ভারতের সাবেক বোর্ড প্রধান।   'চার নম্বর একটি সংখ্যা মাত্র, যে কেউ সেখানে খেলতে পারে। আমার মনে হয় না কেউ ওপেনার হিসেবে কিংবা তিন বা চার নম্বরে খেলার জন্য জন্ম নেয়। আমি মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেট শুরু করেছিলাম। যখন শচিন (টেন্ডুলকার) অধিনায়ক হয়, তখন আমাকে ওপেন করতে বলা হয়। শচিন নিজেও পাঁচ-ছয় নম্বরে ওয়ানডে ক্যারিয়ার শুরু করেছিল। কিন্তু যখন ওপেন করতে শুরু করে, সে বিশ্বমানের ব্যাটসম্যান হয়ে যায়।'  'তাই চার নম্বরে যে কেউ খেলতে পারে। চার নম্বরে ভিরাট কোহলি আছে, শ্রেয়াস আইয়ার যদি এশিয়া কাপে একবার ভালো খেলতে পারে... লোকেশ রাহুলও আছে। ভারতের অনেক প্রতিভা আছে।'-আরও যোগ করেন তিনি। চার নম্বর নিয়ে এত আলোচনার কোনো মানে খুঁজে পাচ্ছেন না সৌরভ। এশিয়া কাপের আগে কোচ, অধিনায়ক ও নির্বাচকদের এই পজিশনের জন্য একজনকে বেছে নিতে হবে বলে মনে করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম